উত্তরের আলো

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযান:মাদকসহ আটক ১

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযান:মাদকসহ আটক ১

নওগাঁয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে ধামইরহাট উপজেলার বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ তৌফিকুল ইসলাম-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৩-এস থেকে আনুমানিক ৩ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভেড়ম এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ মোঃ ওবাইদুল হক (৪২) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত ওবাইদুল হক পত্নীতলা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। তিনি মোঃ গোলাম মোস্তফার ছেলে।
বিজিবি সূত্র জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার: