উত্তরের আলো

বড় সংকট না হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি-রিজভী

বড় সংকট না হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি-রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোনো জাতীয় সংকট বা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি না হলে রমজানের আগেই সরকার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত রয়েছে।

শুক্রবার দুপুরে কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে রিজভী বলেন, “তারেক রহমান গণমানুষের নেতা। তাঁর মায়ের অসুস্থতা বিবেচনা করে উপযুক্ত সময়েই তিনি নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন। এটি তাদের পারিবারিক বিষয়।”

দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সামনে এলে সবাই ধানের শীষের পক্ষে একযোগে কাজ করবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামের কয়েকটি এতিমখানা এবং দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।

শেয়ার: