উত্তরের আলো

নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির সাথে কুড়িগ্রামের সাংবাদিকদের মতবিনিময় সভা

নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির সাথে কুড়িগ্রামের সাংবাদিকদের মতবিনিময় সভা

কুড়িগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম শনিবার দায়িত্ব গ্রহণের পর রবিবার সকাল ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অন্যান্য অপরাধ দমন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, “কুড়িগ্রামে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনার মাধ্যমে জনগণ ও প্রশাসনকে একত্রিত করা সম্ভব।”

সভায় জেলার বিভিন্ন সামাজিক সমস্যা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে সাংবাদিক ও পুলিশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম, ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন, ওসি ডিবি মোঃ বজলার রহমান, টিআই প্রশাসন মোঃ মন্জুর হোসেন এবং জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার: