উত্তরের আলো

চিলমারীতে অটোর ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

চিলমারীতে অটোর ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় নজির হোসেন (৮০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজির হোসেন রাজারভিটা এলাকার মৃত জহুরুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নজির হোসেন পোস্ট অফিস মোড় হয়ে থানাহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবহিত নন।

শেয়ার: