উত্তরের আলো

কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কুড়িগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক সিফাত মেহনাজ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা।

সভায় কুড়িগ্রামের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “জেলার সব সমস্যার সমাধান একসাথে সম্ভব নয়। ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি জেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় কুড়িগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার: