Category: বিবিধ

  • সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত আবদুল্লাহ

    সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত আবদুল্লাহ

    সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান ভূমিকার প্রশংসা করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে এনসিপির মাত্র ৬ জন সংসদ সদস্য থাকলেও তাদের ৫ মিনিটের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ৪৫ মিনিট ব্যয় করতে হয়। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির…

  • স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

    স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

    কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বামীকে বিদ্যুতের সংস্পর্শ থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারান স্ত্রীও। বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন, বলদিপাড়া গ্রামের বাসিন্দা আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে…

  • ইরানে খামেনির জানাজা শেষে ঢাকায় ফিরেছেন স্পিকার

    ইরানে খামেনির জানাজা শেষে ঢাকায় ফিরেছেন স্পিকার

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সফরকালে তিনি ইরানের রাষ্ট্রপতিসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানান। রোববার (৫ জুলাই) রাত ১১টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ঢাকার হজরত…

  • ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে

    পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল নরওয়ে। শেষ ষোলোর লড়াইয়ে আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্ট থেকে ব্রাজিলকে বিদায় করে দেয় ইউরোপের দলটি। প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ পেলেও কোনো দলই তা কাজে লাগাতে পারেনি। ম্যাচের শুরুতেই নরওয়ের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে ১৫ মিনিটে পেনাল্টি…

  • কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

    কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী, রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। স্থানীয়রা জানান,  বিপরীত দিক থেকে আসা একটি গ্যাসবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে…

  • চিলমারীতে তীর রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন

    চিলমারীতে তীর রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন

    কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। তীব্র ভাঙনের ফলে ইতিমধ্যেই কয়েকটি গ্রাম চরম ঝুঁকিতে পড়েছে। দ্রুত এই ভাঙন রোধ করা না গেলে পুরো উপজেলা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বুধবার (১ জুলাই) বিকেলের পর থেকে হঠাৎ করেই উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী এলাকায় অবস্থিত ডানতীর রক্ষা বাঁধটির একটি বড়…

  • রৌমারী সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইন করা তিন যুবক

    রৌমারী সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইন করা তিন যুবক

    কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তে নাগরিকত্ব জটিলতায় টানা ১৭ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা তিন যুবকের খোঁজ মিলছে না। বুধবার (১ জুলাই) ভোর থেকে তাদের আর সেখানে দেখা যাচ্ছে না। তারা কোথায় গেছেন, নাকি কোনো পক্ষ তাদের সরিয়ে নিয়েছে, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে,…

  • অপেক্ষা বাড়লো জার্মানির

    অপেক্ষা বাড়লো জার্মানির

    বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল জার্মানির দুঃসময় যেন কাটছেই না। একসময় বিশ্বকাপের মঞ্চে আধিপত্য বিস্তার করা চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন টানা তিন আসরে প্রত্যাশা পূরণে ব্যর্থ। ২০২৬ বিশ্বকাপেও শেষ বত্রিশ থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে আরও গভীর হয়েছে জার্মান ফুটবলের সংকট। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই ছন্দ হারাতে শুরু করে জার্মানি।…

  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল পাস

    সংসদে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল পাস

    জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল পাস হয়েছে। নতুন অর্থবিলে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য জাতীয় সংসদে পাস হলো ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল। একাধিক সংশোধনের পর আজ সোমবার সন্ধ্যায় কণ্ঠভোটে অর্থবিল পাস হয়। পাস হওয়া অর্থবিলে কালো…

  • ভাঙনের মুখে চিলমারী, আধা ঘণ্টায় ভাঙনের শিকার ২৫টি বাড়ি

    ভাঙনের মুখে চিলমারী, আধা ঘণ্টায় ভাঙনের শিকার ২৫টি বাড়ি

    কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে বসতভিটা, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। গত তিন দিনে অন্তত ৫০টি পরিবারের বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। এর মধ্যে সোমবার ভোরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে বিশারপাড়া আশ্রয়ন এলাকায় ২৫টি বাড়ি নদীতে তলিয়ে যায়। অব্যাহত ভাঙনে শত শত একর ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন…