উত্তরের আলো

রৌমারী উপজেলা”জিয়া মঞ্চ”সংগঠনের আহ্বায়ক কমিটির অনুমোদন

রৌমারী উপজেলা”জিয়া মঞ্চ”সংগঠনের আহ্বায়ক কমিটির অনুমোদন

গত  ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং “জিয়া মঞ্চ” কুড়িগ্রাম জেলা শাখা ৪১ সদস্য বিশিষ্ট রৌমারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন করেন৷ উক্ত কমিটিতে স্বাক্ষর করেন জিয়া মঞ্চ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আল আমিন ও সদস্য সচিব এইচ কে হীরা৷

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে  আতিকুর রহমান সৌরভ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম ও সদস্য সচিব রুবেল সরকার ৷ কমিটি অনুমোদনের পাশাপাশি আগামী ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷

নবগঠিত কমিটির আহ্বায়ক আতিকুর রহমান সৌরভ বলেন “আগামীতে আমরা রৌমারী উপজেলা “জিয়া মঞ্চ” থেকে জিয়া আদর্শের দেশপ্রেমিক যুবকদের তারেক জিয়ার হাতকে শক্তিশালী ও তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য উপহার দেব “৷

সিনিয়র যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম বলেন “রৌমারী উপজেলা জিয়া মঞ্চ এর লক্ষ দেশ নায়ক তারেক রহমান এর হাত কে শক্তি শালি করা ও দেশ নায়ক তারেক রহমান এর নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন করা। সে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাব ”

সদস্য সচিব রুবেল সরকার বলেন ” আমরা সকল কে সাথে নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ গড়তে সহযোগী হবো”৷

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন সাংগঠনিক কাজ পরিচালনা করে থাকে এ সংগঠন৷শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শকে ধারণ করে এগিয়ে যাবে এ সংগঠন এ কামনাই করছে নবগঠিত কমিটির সদস্যরা৷

শেয়ার: