কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের রৌমারীতে নিখোজের দু’দিন পর রেখা খাতুন (২২) নামে এক যুবতীকে
শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর নামক এলাকার ব্রহ্মপুত্র চরের গমক্ষেতে গলায় উড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুুলিশের দাবি, ওই যুবতীকে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রৌমারী থানায় এজাহার করেছেন।
নিহত রেখা খাতুন (২২) উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবুল হাশেমের মেয়ে।
স্থানীয়, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, শনিবার রাত ১২টার দিকে মা হাফিজার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন চেয়ে নেন রেখা খাতুন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির একপর্যায়ে সোমবার সকাল ১১টার দিকে
জানতে পান ব্রহ্মপুত্রের চরে গমক্ষেতে গলায় উড়না পেচানো এক যুবতীর লাশ পড়ে আছে।
খবর পেয়ে নিহেতর ছোট ভাই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে তার বোন বলে শনাক্ত করেন।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনে পুলিশ। নিহতের পরিবারের দাবি,রেখা খাতুনকে ধর্ষণের পর শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত যুবতীর বাবা আবুল হাশেমের দাবী যারা আমার মেয়েকে হত্যা করেছে দ্রুত তাদের খুঁজে বেড় করে আইনের আওতায় আনা হোক।
বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, লোক মারফত খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন,এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি অজ্ঞাত আসামী করে এজাহার দায়ের করেছেন। তিনি আরও বলেন, ওই যুবতীকে হত্যা করা হয়েছে।
ময়না তদন্ত করলে প্রকৃত রহস্য উদঘাটন হবে। যেহেতু কুলুলেজ হত্যা ঘটনা,দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের আইনরে আওতায় আনা হবে।
উত্তরের আলো
রৌমারীতে তরুণীর লাশ উদ্বার
