উত্তরের আলো

রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা

রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছেভোট গণনা।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)সকাল ৯ টা থেকে শুরু হয় রাকসু নির্বাচনের ভোট গ্রহণ, চলে বিকাল ৪ টা পর্যন্ত।

ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নিয়ে আসা হয়।

এর আগে,সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ১৭ টি কেন্দ্রই ভোটারদের সবর উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনে অমোচনীয় কালির দাগ অল্প ঘষাতেই উঠে যাওয়া,শহীদুল্লাহ কলা ভবন ভোটকেন্দ্রে ভোট বন্ধ রাখা, নির্বাচনের দিনও বিভিন্ন প্যানেলের সমর্থকদের প্রচারণা, বিএনসিসি সদস্যদের একজনের বিরুদ্ধে নির্বাচনি প্রচারের অভিযোগ ছাড়াও ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগ করতে দেখা যায়।

এছাড়া পুরো ভোটগ্রহণ প্রক্রিয়ায় তেমন কোনো গরুতর অভিযোগ পাওয়া যায় নি। বলা না এক প্রকার শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহনের পর জানা যায় ৬০% ভোট কাস্টিং হয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত ভোট গণনা কার্যক্রম শুরু হযয় নি। নির্বাচন কমিশন থেকে ফলাফল প্রকাশে ১৭ ঘন্টা সময় চাওয়া হয়েছে।

প্রার্থী,সমর্থক,ভোটার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ; মনে তাদের একটাই প্রশ্ন কখন শুরু হবে ভোট গণনা? কখন প্রকাশ করা হবে দীর্ঘ প্রতিক্ষীত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, নির্বাচনের ফলাফল।

শেয়ার: