উত্তরের আলো

চিলমারীতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

চিলমারীতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া গহুর বাদশা(২০) নামে সেই যুবকের মৃতদেহ প্রায় সাড়ে ৪ঘন্টা চেষ্টার পর উদ্ধার করেছে দমকল বাহিনী। নিখোঁজ যুবক ওই ইউনিয়নের বেড়িবাধ এলাকার আবুল কালাম মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া টি-বাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
চিলমারী ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ খবরুল ইসলাম মন্ডল জানান,রংপুর থেকে আসা আমাদের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টায় নিখোজের মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়েছে। গহুর বাদশা পানিতে নিজের জালে আটকা পড়ে নিহত হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে ঝাকি জাল(মুঠ জাল) নিয়ে রাণীগঞ্জ ইউনিয়নের কালিরকুড়া টি বাধ এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে জাল আটকে গেলে পানিতে নামেন গহর। দীর্ঘ সময় উঠে না আসায় স্থানীয় জনতা অনেক খোজা-খোজির পর সন্ধান না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ফোন দেয়।

শেয়ার: