
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলা কিউআর কোডভিত্তিক ডিজিটাল লেনদেনের সুবিধা প্রচারে কুড়িগ্রামের চিলমারীতে ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে পূবালী ব্যাংক পিএলসি, চিলমারী উপ-শাখার উদ্যোগে জোড়গাছ বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, চিলমারী শাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসান মুরাদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক এ এইচ এম আলমগীর কবির।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আঁশেক আকা, জোড়গাছ বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জোবাইদুল ইসলাম সুইট। বক্তারা বলেন, ডিজিটাল ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআর কোড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহক উভয়েই সহজ, দ্রæত ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন।
