উত্তরের আলো

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্য প্রবাহ বেড়েছে মানুষের দুর্ভোগ

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্য প্রবাহ বেড়েছে মানুষের দুর্ভোগ
 কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উপর দিয়ে বইতে শুরু করেছে মৃদ শৈত্য প্রবাহ। মঙ্গলবার (৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও হিমেল ঠান্ডা হাওয়ার কারণে বাইরে লোক সমাগম কম। ফলে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত দোকানপাট বন্ধ থাকে। টানা শৈত্যপ্রবাহের ফলে পশুপাখি, গবাদিপশু ও বয়স্ক মানুরা শীতকষ্টে ভুগছেন। একদিকে জিনিষপত্রের উর্ধ্বগতি অপরদিকে শীতের কারণে কাজকর্ম কমে যাওয়ায় চরম কষ্টে ভুগছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে তাপমাত্র নিম্নগামি হওয়ায় পর্যাপ্ত গড়ম কাপড় না থাকায় বিপাকে পরেছে ব্রহ্মপূত্র, ধরলা, তিস্তা, দুধকুমরসহ ১৬টি নদনদী অববাহিকার মানুষ।
কুড়িগ্রাম পৌরসভার নাজিরা খেজুরের তল এলাকার নাজমা বেগম (৩৫) জানান, ‘জিনিষপত্রের যে দাম। শীতোত মানুষটা কাজ-কামোত বেরবার পায় না। ৬জনের সংসার চালবারে পাবার নাগছে না।’
পার্শ্ববর্তী কাশিয়াবাড়ী গ্রামের মফিজল (৬৫) জানান, ‘এদোন শীতোত একটা কম্বলও পাইলং না। গরীব মানুষ এবার শীতোত কাঁইত হয়া গেইছে।’
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান জানান, আমরা খোঁজখবর রাখছি। তবে পরের বরাদ্দটা এখনো পাইনি। বরাদ্দ পেলে ব্যবস্থা নয়া হবে।
কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণাগারের ওয়ারলেস অপারেটর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (চ:দা:) তুহিন মিয়া জানান, মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
শেয়ার: