উত্তরের আলো

কাউনিয়া বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল

কাউনিয়া বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল

জহির রায়হান কাউনিয়ায় (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়া উপজেলা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির আয়োজন কাউনিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় সরদার আব্দুল হাকিম হলরুমে গত সোমবার সন্ধায় ইফতার মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি শাহ মোবাশারুল ইসলাম রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন রংপুরের এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মারুফ এলাহী,রংপুর জেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা সহ কাউনিয়া উপজেলা ড্রাগিইস্ট এন্ড কেমিস্ট সমিতির অন্যতম সদস্য রাজু, সিদ্দিক, আফজাল, ফয়সাল সুমন, সাইদুল, হালিম,জুয়েল রানা ও ফারিয়া সভাপতি আব্দুর রহিম,
সহ প্রমুখ। এছাড়াও কাউনিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত ছিলেন সহ বিভিন্ন কম্পানির প্রতিনিধিরা। এসময় উপজেলার ১৫০ জন সদস্য উপস্থিত থেকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

শেয়ার: