উত্তরের আলো

কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে ৭ মার্চ দিবস পালন

কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে ৭ মার্চ দিবস পালন

জহির রায়হান কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিবস টি উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহকারী শিক্ষক মাওলানা আলমগীর হোসেন, আশরাফুল আলম, শিক্ষার্থী সুর্বনা আক্তার শশী,আবিদা আফিয়া, ফিরুজুল ইসলাম প্রমূখ।
শিক্ষার্থীরা নিজেরা বসে মানবপ্রাচীর করে ৭ মার্চ কথা টি লিখে সবার দৃষ্টি আকর্ষণ করে। পরে দোয়া খায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার: