কুড়িগ্রাম প্রতিনিধি: ৭ মে ২০২৬ , ৫:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান লাভলু।
জানা গেছে, বৃহস্পতিবার নাজমুল ইসলাম প্রতিবেশী মমিনুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”











