রাজনীতি

রৌমারী-রাজিবপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী মোস্তাকের মতবিনিময়

  স্টাফ রিপোর্টার: ২০ জানুয়ারি ২০২৬ , ৬:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম-৪ (রৌমারী–রাজিবপুর) সংসদীয় আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক রৌমারী ও রাজিবপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আহাম্মদিয়া হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
মোস্তাক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “গণতন্ত্র রক্ষা, আইনশৃঙ্খলা নিশ্চিত এবং মানুষের ভোটাধিকার সংরক্ষণের ক্ষেত্রে সাংবাদিকদের কঠোর ভূমিকা অপরিহার্য। কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা রাজনৈতিক দল পেশিশক্তি ব্যবহার করে ভোট প্রক্রিয়া বা গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে পারবে না—সেটি রুখতে আপনাদের কলম শক্তিশালী হতে হবে।”
তিনি আরও জানান, সাংবাদিকতা কোনো ব্যক্তি বা দলের স্বার্থের জন্য নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে। সাংবাদিকদের নৈতিকতা রক্ষা করতে হবে, অন্যায়, দুর্নীতি ও অনিয়ম প্রকাশ করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
মোস্তাক শক্ত কণ্ঠে বলেন, “জামায়াতে ইসলামী দেশের প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক ব্যবসা মেনে নেব না। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে সাংবাদিকদের সহযোগিতা আবশ্যক।”
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকতার ভূমিকা আমরা অব্যাহত রাখব।”