সুমন পল্লব, হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধি: ১৩ মার্চ ২০২৬ , ১০:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
হাটহাজারীর ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি’র উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ রমজান) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
জাগৃতি’র সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, পিআইও নিয়াজ মোর্শেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব, জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ হারুন ও আনোয়ার কামাল, সাবেক সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী ও আসলাম মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মেহেদী, সিরাজ মেহেদী ও আবুল কালাম বাছিক, সাবেক আহ্বায়ক ফিরোজ মন্টু এবং হাটহাজারী খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি সেলিম চৌধুরী মানিক ও সেলিম উদ্দিন রিয়াজ।
ইফতার মাহফিল ও সংবর্ধনা উপ-পরিষদের সদস্য সচিব ইসমাইল জসিম এবং জাগৃতির কার্যকরী পরিষদের সদস্যসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা ওমর আহমদ











