চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৫ মার্চ ২০২৬ , ৩:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মানবিক সংগঠন সংযোগ ফাউন্ডেশন এর উদ্যোগে চিলমারীতে দুইটি অসহায় পরিবারকে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় সহায়তা প্রদান করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে সবুজপাড়া এলাকার আবু হাসানকে একটি ছোট দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়। জানা যায়, আবু হাসান ২০০৭ সাল থেকে দীর্ঘদিন ধরে অসুস্থ। দুইবার অপারেশন করেও তার পেটের টিউমার পুরোপুরি ভালো হয়নি। বর্তমানে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তার সংসার চালানো বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। তার মানবিক পরিস্থিতি বিবেচনা করে সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে তার চাহিদা অনুযায়ী দোকানের মালামাল দিয়ে তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
এছাড়াও জোড়গাছ এলাকার নুর ফাতেমাকে একটি বকনা গরু প্রদান করা হয়েছে, যাতে তিনি গরু পালন করে ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারেন। ভবিষ্যতে এই গরু থেকে আরও গরু বৃদ্ধি পাবে এবং তার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে এমনটাই প্রত্যাশা করা হয়েছে।
সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে আবু হাসান ও নুর ফাতেমার জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে, যাতে তারা এই সহায়তার মাধ্যমে স্বাবলম্বী হয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন।
এ সময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, মোঃ মিনহাজুল ইসলাম সীমান্ত, মোছাঃ রুনা বেগম, মোছাঃ নাসরিন আক্তার, মোছাঃ সীমা আক্তার, মোঃ সিফাত ইসলাম, মোঃ খোরশেদ আলম, মোঃ লাবিব হাসান ও মোঃ তারিফ হাসান।











