চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৮ জানুয়ারি ২০২৬ , ১২:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
২৮ জানুয়ারি,বুধবার ২০২৬,চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মদনমোহন গ্রামে চিলমারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গবাদিপশুর ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য স্থানীয় পশুপ্রাণীর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং চাষীদের স্বাস্থ্যসম্মত পশুপালনে সহায়তা প্রদান করা।
ক্যাম্পে স্থানীয় কৃষক ও গবাদিপশু পালনকারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল।প্রাণিসম্পদ কর্মকর্তারা পোষা গবাদিপশুর ভ্যাকসিনেশন, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী, ভিএফএ আ. রহিম, ভিএফএ আ. রাজ্জাক এবং এআই টেকনিশিয়ান বিপ্লব সরকার, যারা সরাসরি পশুদের স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনেশন কার্যক্রম তদারকি করেন।
স্থানীয় খামারি সুলতান মাহমুদ বলেন,“ভ্যাকসিনেশন ক্যাম্প আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। এতে আমাদের গবাদিপশু রোগমুক্ত থাকে, ফলন ও দুধ উৎপাদনও ভালো হয়। আমরা আশা করি, ভবিষ্যতেও এমন ধরনের কার্যক্রম নিয়মিত হবে।”
স্থানীয় খামারি মালেকা বেগম বলেন,“আমার গবাদিপশুর স্বাস্থ্য এবং দুধ উৎপাদন ঠিক রাখতে এই ক্যাম্প খুব উপকারি হয়েছে।
ভিএফএ আ.রাজ্জাক বলেন,খামারিরা যদি বছরে ৪-৫ টি রোগের ভেকসিন তাদের গবাদিপশুকে প্রয়োগ করে তাহলে বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন।

উপজেলা প্রাণি সম্পাদক কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী বলেন,“চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় পশুপালন অনেক চ্যালেঞ্জের মধ্যে থাকে। এই ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা স্থানীয় মানুষকে স্বাস্থ্যসম্মত পশুপালন ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতন করতে চাই। আমরা আশা করি, মানুষ স্বাস্থ্যকর পশুপালন করবে।”





