রাজনীতি

ইফতারের আগে ছাত্রদল সভাপতির জন্য দোয়া চাইলেন ডাকসু নেত্রী জুমা

  ডেস্ক রিপোর্ট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ইফতারের আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিবের জন্য দোয়া চাইলেন ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের আগে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ দোয়া কামনা করেন।
ফেসবুক পোস্টে জুমা লেখেন, “ইফতারের আগ মুহূর্তে খাস দিলে দোয়া করি ছাত্রদলের সভাপতি রাকিব ভাইয়ের জন্য। ভাই হিসেবে বোনদের জন্য তার প্রচেষ্টাগুলো আল্লাহ কবুল করে নিক।”
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি ‘হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা–২০২৬’-এর সিজন-২ ঘোষণা করেছে। আগামী ১–২ মার্চ প্রাথমিক যাচাইপর্ব এবং ৪ মার্চ চূড়ান্ত যাচাইপর্ব অনুষ্ঠিত হবে।
প্রাথমিক যাচাইপর্ব অনুষ্ঠিত হবে হাকিম চত্বরে এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি মিলনায়তনে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারী পাবেন নগদ ৫০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট, দ্বিতীয় স্থান অধিকারী পাবেন নগদ ৩০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট, তৃতীয় স্থান অধিকারী পাবেন নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত বিজয়ীদের দেওয়া হবে আকর্ষণীয় উপহারসামগ্রী ও সম্মাননা ক্রেস্ট।
এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।