শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জয়পুরহাট জেলা সমিতির নেতৃত্বে সুফিয়ান ও অন্তর

  ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৪৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন জয়পুরহাট জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়–এর আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমে গতি আনা এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, সংগঠনটি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে থাকে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্তর চৌধুরী।
সভাপতি মো. আবু সুফিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। অপরদিকে, সাধারণ সম্পাদক অন্তর চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের মতিহার হলের আবাসিক শিক্ষার্থী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে জয়পুরহাট জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান, শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি ড. মো. সাহাল উদ্দীনসহ জয়পুরহাট জেলা সমিতির প্রাক্তন ও বর্তমান প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
উল্লেখ্য, ৬৬ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করা হয়েছে।