জাতীয়

বিদেশিদের মতো সুযোগ চান দেশীয় পর্যবেক্ষকেরা

  HM Mehahi ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশি পর্যবেক্ষকদের মতো একই সুযোগ–সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)।
শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, পর্যাপ্ত সহায়তা না পেলে নিরপেক্ষ পর্যবেক্ষণ কার্যক্রম ব্যাহত হতে পারে।
ইওএসের তথ্যমতে, সারা দেশে ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৬ হাজার ৯৯৫টি ঝুঁকিপূর্ণ। ঢাকা জেলায় রয়েছে ১০৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র।
সংগঠনটি জানায়, ৫৫ হাজার পর্যবেক্ষক সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে কাজ করবেন। কিন্তু তিন দিনের খাবার ও যাতায়াত ব্যয়ের জন্যও কোনো সরকারি সহায়তা দেওয়া হয়নি।
মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার চেষ্টা করলেও নির্বাচন কমিশন তাদের সঙ্গে আলোচনায় বসেনি বলে অভিযোগ করা হয়।
পরিচয়পত্র বিতরণে অনলাইন–অফলাইন সিদ্ধান্ত পরিবর্তনের কারণে ভোগান্তির কথাও জানায় ইওএস।
তারা জানায়, ৩০০ আসনে পর্যবেক্ষক মোতায়েন করা হলেও প্রতি কেন্দ্রে গড়ে দুজনেরও কম পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন।
সংগঠনটি গণমাধ্যমের নজরদারির আহ্বান জানিয়ে বলেছে, পর্যবেক্ষকদের থাকা–খাওয়ার দায় ইসির নেওয়া উচিত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।