সারাদেশ

​চিলমারীতে সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৩ মার্চ ২০২৬ , ৮:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চিলমারী সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (৩ মার্চ) ব্রহ্মপুত্র কনফারেন্সে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিলমারী সাংবাদিক ফোরামের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও চিলমারীর উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।
সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, এই ধরনের আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
​অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং চিলমারীর সাংবাদিকদের পেশাগত সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।