চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৩ জানুয়ারি ২০২৬ , ৯:১১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে নয়ারহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিনবারের নির্বাচিত ইউপি সদস্য মো. ঈমান আলী দল থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের কাছে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি জানান, গত প্রায় ৮ বছর ধরে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতা এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন,“আমি কারো চাপে নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আজ থেকে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।”
তিনি নিশ্চিত করেন, ইতোমধ্যে তার পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মো. ঈমান আলী খেরুয়ার চর এলাকার মৃত আরজান ব্যাপারী ও মৃত কমলা খাতুন–এর পুত্র। বর্তমানে তিনি নয়ারহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।





