স্টাফ রিপোর্টার: ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম–৪ সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান–কে বড় ব্যবধানে পরাজিত করেছেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়—দাঁড়িপাল্লা প্রতীক (মোস্তাফিজুর রহমান): ৭৮,৯৪৩ ভোট, ধানের শীষ প্রতীক (আজিজুর রহমান): ৫৭,৯৪৫ ভোট
এতে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়ায় ২০,৯৯৮ ভোট।
ভোট গণনার শুরু থেকেই অধিকাংশ কেন্দ্রে মোস্তাফিজুর রহমান এগিয়ে ছিলেন। গণনা যত এগিয়েছে, তার লিড ততই বেড়েছে। শেষ পর্যন্ত বড় ব্যবধানেই তার জয় নিশ্চিত হয়।
বেসরকারি ফলাফল ঘোষণার পর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিছিল, শ্লোগান ও মিষ্টি বিতরণ করা হয়। অপরদিকে ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, সব কেন্দ্রের ফলাফল যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।





