সারাদেশ

কাউনিয়ায় স্কুল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  নিজস্ব প্রতিবেদক ১৮ জানুয়ারি ২০২৬ , ৬:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগে অবস্থিত দক্ষিণ ধর্মেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

মিৎসুবিসি’র ম্যানেজিং ডিরেক্টর আখিহিরো অন্দু, ডিপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালামের সৌজন্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (আরএমপি) মোহাম্মদ মহিবুল ইসলামের পক্ষে থেকে এই শীতবস্ত্রগুলো প্রদান করা হয়।

​শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এ বি এম আসেকুল আহাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।