বিবিধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ HFSA’র ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ৩ মার্চ ২০২৬ , ৯:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন–এর ২য় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোঃ ইশতিয়াক আহমেদ রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অহিদুল ইসলাম মিনা।
মঙ্গলবার (৩ মার্চ) “HFSA Committee Handover & Iftar Mahfil-2026” অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আমিরুল ইসলাম, প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. আজিজুর রহমান এবং সদ্য সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলামের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
সহ-সভাপতি মোঃ রাকিব রায়হান, মোঃ সোহান (ফার্মেসি), আক্তারুজ্জামান রাফি (পদার্থবিজ্ঞান), ফারহানা খাতুন যুথি ও মোছাঃ মাইশা মনোয়ারা (ফার্মেসি)।
যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত ইসলাম আয়শা (রসায়ন), মোঃ মাসুদ (পরিসংখ্যান), মঞ্জুমা আক্তার পিংকি (ফার্মেসি)।
অপারেশনাল কো-অর্ডিনেটর আদিত্য বিশ্বাস বকুল (ফার্মেসি), রাজিব আহমেদ ও আব্দুল্লাহ ফয়সাল (মাইক্রোবায়োলজি-অ্যাফিলিয়েটেড), সৈয়দ রাহিমুল ইসলাম (রসায়ন)।
অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা ফাইন্যান্স কো-অর্ডিনেটর: মুনতাসিরুল ইসলাম জিহান
অফিস কো-অর্ডিনেটর: আরজুমাম আদনান
আইটি কো-অর্ডিনেটর: দিলারা মাহমুদা যুথি
কন্টেন্ট রাইটিং অ্যান্ড ক্রিয়েশন কো-অর্ডিনেটর: মিসকাতুল মেহজাবিন মুমু ও মোছাঃ রিফা তাসনিয়া
পাবলিসিটি অ্যান্ড ব্র্যান্ডিং কো-অর্ডিনেটর: নিশাত আয়েশা ও মোঃ জাকারিয়া ইসলাম রনি
সদ্য সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, উচ্চশিক্ষিতদের মধ্যেও তুলনামূলক কম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যেই সংগঠনটির যাত্রা শুরু। গত এক বছরে তারা সফলভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বেগবান হবে।
উপদেষ্টা ড. ইফতেখারুল আলম মাসুদ বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এ প্রেক্ষাপটে সংগঠনের উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়।
আরেক উপদেষ্টা ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে আরও কার্যক্রম গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য উপদেষ্টারাও গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ ইশতিয়াক আহমেদ রাফি জানান, সংগঠনটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক। বিগত এক বছরে হেলথ ক্যাম্পেইন, ফুড স্টল মনিটরিং, মেডিকেল টেন্ট ও হেল্প সেন্টার স্থাপন, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, অ্যাডমিশন হেল্প ডেস্ক ও সচেতনতামূলক র‍্যালিসহ নানা কার্যক্রম পরিচালনা করেছে তারা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩ মার্চ যাত্রা শুরু করে সংগঠনটি এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর নানা কর্মসূচি পালন করে আসছে।