বিবিধ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরচালক নিহত

  হারুন উর রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): ৫ মার্চ ২০২৬ , ২:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় রাসেল (৩৫) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে বালুবাহী একটি ট্রাক্টর উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রাসেল রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরটি চিরিরবন্দর নাগেরহাট থেকে বালু নিয়ে মুক্তারপুরে আনলোড করে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক রাসেলের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করে সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।