কুড়িগ্রাম প্রতিনিধি: ৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী বলেছেন,“আমার বাবা সারাজীবন কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ীর মানুষের পাশে থেকেছেন। সুখে-দুঃখে তিনি কখনো আপনাদের ছেড়ে যাননি।”
তিনি আরও বলেন, ধানের শীষ বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে কুড়িগ্রামের নদীভাঙন রোধ, রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে ব্যাপক উন্নয়ন করা হবে।
রোববার বিকেলে শহরে ধানের শীষের এক বিশাল মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা বাবু, সুলতান আহমেদ, রিপন, মনি, বাধন, সোহেল, মারুফ, চান্দ, শামিম, লাভলু, আছমা ও রত্না প্রমুখ।











